রমজান মাসেও সীমান্তের মুসলমানরা গুলির আতঙ্কে আছেন: জামায়াতের নায়েবে আমির

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ০৮:৫২আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:৫২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘পবিত্র রমজান মাসেও বাংলাদেশের ভারত সীমান্তবর্তী মুসলমানরা গুলির আতঙ্কে আছেন। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। অতীতের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি, বর্তমান সরকার তার মেরুদণ্ড শক্ত করে সঠিকভাবে মোকাবিলা করবে। সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে।’

বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ডা. তাহের আরও বলেন, ‘মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরও সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে।সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে। কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে।’

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  সাবেক দক্ষিণ জেলা আমির আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি