পর্যটকবাহী গাড়িতে হামলার হুমকিদাতাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি॥
২১ মার্চ ২০১৬, ২০:৪৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:৪৯

পর্যটকবাহী গাড়িতে হামলার হুমকিদাতাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

সাজেক-খাগড়াছড়ি সড়কে পর্যটকবাহী গাড়িতে হামলার হুমকিদাতা সন্ত্রাসী ও চাঁদাবাজদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির নেতারা।

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সন্ত্রাস ও প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আলম।

বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মোবাইল ফোনে খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচলরত বিভিন্ন পরিবহন মালিকদের গাড়ি না চালানোর হুমকি দিয়ে যাচ্ছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা খাগড়াছড়ির উন্নয়ন রুখতে এসব সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা প্রশাসনের ছত্রছায়ায় এসব করছে বলেও অভিযোগ করেন বক্তারা। ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে, কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. এস এম শফি,সদস্য আবদুল মজিদ, বাদল মিয়া ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এর আগে,খাগড়াছড়ি জেলা সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ কমিটির ডাকা এই হরতাল চলেছে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকে হরতালের সমর্থনে কোনও পিকেটিং দেখা যায়নি। তবে জেলার আভ্যন্তরে অথবা দূরপাল্লার কোনও যানবাহন চলতে দেখা যায়নি।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম