বিএনপি কখনও বিচারহীনতায় বিশ্বাস করে না: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মার্চ ২০২৫, ২১:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:০৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো বিচারহীনতায় বিশ্বাস করে না। ইতোমধ্যে প্রায় ২০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচন এড়িয়ে অন্যপন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে অবস্থান করছে।’

শনিবার (২২ মার্চ) বিকালে চট্টগ্রামের কাজীর দেউরীসংলগ্ন লেডিস্ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের অর্থ লুটপাটকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনাসহ যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা হবে। যারা অপরাধী, তাদের বিরুদ্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাস করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

৫ই আগস্ট-পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সত্য প্রকাশের মাধ্যমে তারা দেশ ও জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেছেন। সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকবেন, এটাই জনগণের প্রত্যাশা।’

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামছুল আলম। এ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কগণ, সাংগঠনিক সম্পাদকগণ, চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ। সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান