স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

মীরসরাই প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১২:০০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:০০

চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও দুই পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদসহ ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। অন্যদিকে, সকাল ১১টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি ছিলো উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপের।

এর আগে সোমবার মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক।

স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

মীরসরাইয়ে বিএনপির আহ্বায়ক কমিটিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থক পদবঞ্চিত নেতাকর্মীরা মঙ্গলবার মীরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল বের করেন। এতে উপজেলায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় মীরসরাই থানার ওসি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।

বিএনপির উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মীরসরাই সদরে মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে মীরসরাই উপজেলা সদরে দেখা গেছে, সুনসান নীরবতা। উপজেলা প্রশাসনসহ কয়েকটি সংস্থা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কোনও রাজনৈতিক নেতাকর্মীকে উপজেলা সদরে দেখা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও পাঁচ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর এ আদেশ প্রযোজ্য হবে না। উল্লেখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী