সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২৫, ১৩:১৮আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৩:১৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৭০) মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম তালুকদার উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় ছেলে। এ ছাড়াও তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য বেসরকারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, নুরুল ইসলাম তালুকদার নামে গুরুতর আহত এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে এখান থেকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, গত এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে শুনেছি। হয়তো টাকা না পেয়ে তাকে নির্মমভাবে খুন করেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বাংলা ট্রিবিউনকে বলেন, হামলায় আহত এক ব্যক্তি চমেক হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের