১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা

মীরসরাই প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৩:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৩:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে তারা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবর্ক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনও পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু আজ দুপুর ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক আদেশে ওই তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত এলাকায় কোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে পাঁচ জন তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

১৪৪ ধারার আদেশে আরো বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে। যেহেতু উপজেলায় বিএনপির বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত সংরক্ষুদ্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনও সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই মীরসরাই থানার ওসি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ২৬ মার্চকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেন মীরসরাই উপজেলা বিএনপির দুইটি পক্ষ। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০টায় ও পদবঞ্চিত নেতৃবৃন্দরা সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেয়।

জানা গেছে, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পর পর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাঙচুর চালায়। এদিকে সোমবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম