সড়কে উল্টে গেলো বালুবাহী ট্রাক, পাঁচ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১২:২৫আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:২৫

সড়কে বালুবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা অংশের ইলিয়টগঞ্জ বাজারের মুখে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনের ইলিয়টগঞ্জ বাজারের অংশে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় কম সময়ে দীর্ঘ যানজটের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘সড়কে একটি বালুবাহী ট্রাক উল্টে যানজট সৃষ্টি হয়েছে। এতে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আমরা ট্রাকটি সরানোর ব্যবস্থা করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম