আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ০১:১১আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০১:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। ওনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনও সার্ভিসের কনজ্যুমার না।’

শুক্রবার (২৮ মার্চ) বিকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনও স্কুলের ধারেকাছেও যায়নি। কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।’

দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে, যারা কখনও দেবিদ্বারে থাকেননি, যারা অলিগলি চেনেন না, এখানে বাজার করে কখনও তারা খাননি, শিক্ষা প্রতিষ্ঠানে কখনও তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানেন না। দেবিদ্বারের ধূলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনও পাইনি।’

এ সময় আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
জেলা পরিষদ থেকে ‘টাকা নেওয়ার’ অভিযোগ, যা বলছেন এমপি হাসনাত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী