ছাত্ররা যে দল গঠন করেছেন তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে: ছাত্রদল সম্পাদক

নোয়াখালী প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৯:৫২আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৯:৫২

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা নিয়ে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে যে রাজনৈতিক দল গঠন করেছেন, সে দল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, দেশের মানুষ ভালোভাবেই তা বুঝতে পেরেছে।’

শনিবার (২৯ মার্চ) বিকালে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, ‘এনসিপি সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের নেতাকর্মীকে চাঙা রাখার জন্য এসব কথা বলছে তারা। বাস্তবে নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে দলটি। দেশের বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে থাকলেও মাঠের রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত আছেন এনসিপির নেতারা। ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে তা নিয়ে নেগোসিয়েশন করছেন তারা। আমি মনে করি, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে হওয়া উচিত। প্রধান উপদেষ্টা এতোদিন ডিসেম্বরে নির্বাচন হবে বললেও চীন সফরের আগে এটিকে জুন মাসে নিয়ে গেছেন। এটি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম