‘আ.লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয়, আমাদের দাবি নির্বাচন’

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৬

আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘কাউকে নিষিদ্ধ, প্রসিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয়। সেটা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদের। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেবো না। জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে,  তার একটা ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়াটাই বিএনপির দায়িত্ব ও মূল গন্তব্য। এর বাইরে আমরা আর কোনও দাবি উত্থাপন করি না।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে খায়ের ভূঁইয়া বলেন, ‘চাঁদাবাজি ও অপ্রাসঙ্গিক বিষয়ে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মী যাতে সাহস দেখাতে না পারে সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু লোককে সর্তক করা হয়েছে, আবার কিছু লোককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।’

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, সদস্য সচিব সফিকুল রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানি ও সদস্য সচিব সফিকুল আলম আলমাস প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম