চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৬:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:২২

চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে বাখরপুর ও সাবদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাখরপুর গ্রামের মা খাদিজা আক্তার (২৮), ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং সাবদি এলাকার মনসুরা (২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোসল করতে গিয়ে ছেলে আবু বক্কর পানিতে তলিয়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা এবং ছেলে দুজনেই প্রাণ হারান। অন্যদিকে, সাপদি এলাকায় বাড়ির পুকুরে ডুবে মানসুরা নামে দুই বছরের শিশু মারা যায়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী