কক্সবাজারে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২২:৩৯আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:৪০

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৫ কক্সবাজারের টেকনাফে ইউপি নিবার্চনে ভোট গণনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে শফিক আলম নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। টেকনাফ উপজেলার শাবরাং ইউনিয়নের শাহাপরী দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে নিহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১৫জন।
নিহত শফিক আলমের (২৫) বাবার নাম দুদু মিয়া। নিহতের বাবা দুদু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোনা  আলী ও বিদ্রোহী প্রার্থী নূর হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির সময় নিহত হন শফিক।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের কাছে বিষয়টি বাংলা ট্রিবিউন থেকে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ফলে পুলিশের পক্ষ থেকে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
/এনএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী