চালের বস্তা বদল করে প্রতারণা, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৫:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:০৮

লক্ষ্মীপুরে ‘নুর জাহান’ নামক একটি কোম্পানির চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ভরে প্রতারণার দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক চাল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

এদিন সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী।

দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল হাসান চাল, চিনি, তেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। জকসিনসহ আশপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করে সে। তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামীদামি ব্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতো। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বৃহস্পতিবার সে ১৪ টন চাল (২৮০ বস্তা) জেলা শহরের দক্ষিণ তেমুহনীর একটি আড়ত থেকে নুরজাহান কোম্পানির চাল ক্রয় করে। চালবাহী ট্রাকটি জকসিন পূর্ব বাজারে রেখে সে ট্রাকের মধ্যেই চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ঢুকায়। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, ‘অধিক মুনাফা লাভের আশায় ৫০ কেজি ওজনের  নুরজাহান কোম্পানির ২৮০টি চালের বস্তা পরিবর্তন করে তীর কোম্পানির চালের বস্তা ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের সরবরাহ না করায় এবং বস্তা পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের