রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের পরিচালক আহত

রাঙামাটি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালক বাইট্টা চাকমা ওরফে লেত্তু চাকমা (৫৪)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সাপছড়ির যৌথ খামার মইনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সশস্ত্র একটি গ্রুপ এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে বাইট্টা চাকমা গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেছেন, তিনি একজনের গুরুতর আহত হওয়ার সংবাদ বিভিন্ন লোকমুখে শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানতে পারেননি।

এদিকে রাতে রাঙামাটি জেলা ইউপিডিএফের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়ে বলেন, এই ঘটনার জন্য জেএসএস সন্তু লার্মা গ্রুপ দায়ী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমছড়ির ডেপ্পোছড়ি থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা যোগে সন্তু গ্রুপের ছয় জনের একটি সশস্ত্র দল যৌথ খামার টিভি মৌন পাড়ায় ইউপিডিএফ সদস্যের বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়ির উঠানে অবস্থান করছিলেন। সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে দেখা মাত্র গুলি করতে থাকে। এতে তিনি কোমরে ও হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলার পর সন্ত্রাসীরা পুনরায় ডেপ্পোছড়ির দিকে পালিয়ে যায়।

বিবৃতিতে তিনি অবিলম্বে ইউপিডিএফ সদস্যের ওপর হামলার সঙ্গে জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের