২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৪:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৪:২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিঅ্যান্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। দীর্ঘ ২২ বছর পর সেই চোর অনুশোচনা করেছেন। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দিয়েছেন।

ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, আজ থেকে ২২ বছর আগে ২০০৩ সালে আমাদের টিঅ্যান্ডটি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়। ওই চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুই জনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলেন। ভাই তখন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।

চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, সে এখন এই পথে নেই। ভালো হয়ে গেছে। সৎ পথে চলার চেষ্টা করছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী