নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০২৫, ০৮:৪৪আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:৪৪

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ রাখা হয়েছে। রবিবার (৪ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে “সুবর্ণচর এক্সপ্রেস” নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।’

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনও অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনও আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’

এ সময় আটকা পড়া ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী আবদুর রহিম বলেন, ‘আমরা সাময়িক কষ্ট পেলেও তাদের দাবির সঙ্গে একমত। নোয়াখালীতে বাস মালিকদের সিন্ডিকেটের কারণে নতুন বরাদ্দ হওয়া ট্রেনটি চালুই করতে পারেনি। আমরা দ্রুত “সুবর্ণচর এক্সপ্রেস” ট্রেনটি চালুর দাবি জানাই।’

এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘণ্টা পর অবরোধকারীরা অবরোধ ছেড়ে দিলে সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের