চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৯ মে ২০২৫, ০৮:২১আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:২১

ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ মে) বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথেই অভিযুক্ত দোকানদার শিশুটিকে ডাক দেয়। পরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার