সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৪:৩৪আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:৩৪

রায়পুর সরকারি কলেজসহ লক্ষ্মীপুর জেলায় সম্মেলন ছাড়াই ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদলের জেলা কমিটি। মঙ্গলবার (২৭ মে) বিকালে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, একটি মাদরাসা ও ৯টি কলেজে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্মেলন ছাড়াই কমিটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটির জন্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। পরে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার ভিত্তিতে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। আগামীতে প্রত্যেকটি ইউনিটে সম্মেলনের আয়োজন করা হবে।’

ছাত্রদলের অনুমোদন পাওয়া নতুন কমিটিগুলো হল, রায়পুর সরকারি কলেজ, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, জিল্লুর রহিম কলে ও হাজিরহাট সরকারি উপকূল কলেজ।

এরমধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। অন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, রায়পুর সরকারি কলেজে মনজুর হোসেনকে আহ্বায়ক ও জোবায়েরুর ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। একইভাবে রুস্তম আলী কলেজের শাহ ইসলাম শিহাবকে সভাপতি ও মো. সায়েমকে সাধারণ সম্পাদক, আলিয়া মাদরাসায় ওসমান গণি আফনানকে সভাপতি ও সিরাজ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, পলিটেকনিকে মো. শাহিনকে সভাপতি ও শাহ মোহাম্মদ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ভবানীগঞ্জ কলেজে সোহেল রানাকে সভাপতি ও শাকিব মাহমুদকে সাধারণ সম্পাদক, জনতা কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও প্রিন্স মাহমুদ ফাহাদকে সাধারণ সম্পাদক, পৌর আইডিয়ালে খলিলুর রহমান রাজুকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়াও কফিল উদ্দিন কলেজে মেহেরাব হোসেনকে আহ্বায়ক ও আজিম হোসেন হারুনকে সদস্যসচিব, জিল্লুর রহিম কলেজে ওমর ফারুক হৃদয়কে সভাপতি ও শাওন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক এবং হাজিরহাট কলেজে হাসনাত জামান তামিমকে সভাপতি ও দিদার হোসেন শিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী