রাঙামাটিতে টানা ভারী বৃষ্টি, পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে

রাঙামাটি প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১২:৫৮আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৫৮

পাহাড়ি জেলা রাঙামাটিতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি রবিবার (১ জুন) দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে জেলায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে।

পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সরিতে নিতে আশ্রয়কেন্দ্রে নিতে জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ স্বেচ্ছাসেবীরা মাইকিং করছে।

রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে, ২৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র ভেদভেদী লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র ও রিজার্ভ বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে ১৪১ জন অবস্থান করছে।

বৃষ্টি কমে গেলে আশ্রয়কেন্দ্রে খাবার না পাওয়ার অভিযোগ অবস্থানকারীদের।

এদিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশ কিছু সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিল। সড়ক বিভাগ দ্রুত মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যানচলাচল।

অপরদিকে জেলার নিম্নাঞ্চল বাঘাইছড়ি, জুরাছড়ির বেশ কিছু নিচু এলাকায় পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি