জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৭:০৪আপডেট : ০১ জুন ২০২৫, ১৭:০৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে জমে থাকা পানিতে ডুবে মুহাম্মদ সাদ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের গলাচিপা ৭ নম্বর ওয়ার্ড নজরুলপাড়া দিগন্ত রিসোর্টে এ ঘটনাটি ঘটেছে।

সেন্টমার্টিন ৭ নম্বর ওয়ার্ড নজরুলপাড়ার মো. রেফায়েত উল্লাহর ছেলে মুহাম্মদ সাদ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিন নজরুলপাড়া দিগন্ত রিসোর্টের ছোট ছোট গর্ত ছিল। সেখানে পানি জমে ছিল। বাচ্চাটা সেখানে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মারা যায়।

শিশুটির বাবা কেফায়েত উল্লাহ বলেন, ‘আজকে খেলতে গিয়ে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে মারা যায় আমার ছেলে। হাসপাতালে নেওয়া আগে মৃত্যু হয়। এ গর্তগুলো দিগন্ত রিসোর্ট করেছে। তবে কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই।’

পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি জমে থাকা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে নজরে পড়লে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বাচ্চাটা আমার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু নিয়ে আসার আগে শিশুটির মৃত্যু হয়। গর্তে পড়ে গিয়ে প্রচুর পানি খাওয়াতে তার মৃত্যু হয়।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অজিত কুমার দাশ বলেন, ‘আজকে সেন্টমার্টিনে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম