চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের তিন গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০২৫, ১৩:৫০আপডেট : ০২ জুন ২০২৫, ১৩:৫০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। রবিবার (১ জুন) দিবাগত রাতে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার কৃষক আবুল কালামের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

কৃষক আবুল কালাম জানান, রবিবার রাতে চোরের দল টিনশেড গোয়ালঘরের দরজার কেটে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য তিন লাখ টাকার বেশি হবে। এই গরুগুলো কোরবানির হাটে বিক্রির উদ্দেশে লালন-পালন করা হয়।

চন্দনাইশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কোরবানিকে সামনে রেখে জেলার ১৫টি উপজেলায় গরু চুরির ঘটনা বেড়েছে। 

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী