ড্রোন নির্মাতা আশিরের বাড়িতে রিজভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১৫:৪২আপডেট : ১৬ জুন ২০২৫, ১৫:৪২

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রামের বাশঁখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবার-এর একটি প্রতিনিধিদল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলটি মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইছড়ি ছমদআলী সিকদারপাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ড্রোন নির্মাতা মো. আশির উদ্দিন।

তিনি বলেন, ‘ইতিপূর্বে আমি ৭টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছি। প্রত্যেকটা ড্রোনে প্রাথমিকপর্যায়ে ৩০ কিলোমিটার রেঞ্জ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে বাড়ির কাছে অবস্থিত বাঁশখালী পুইছড়ি ইজ্জতিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে মাস্টার নজির আহমদ কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম নগরীর সামশুন্নাহার পলিটেকনিকে ভর্তি হই। পরিবারের দেওয়া বিভিন্ন সময়ের হাত খরচের টাকা বাঁচিয়ে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে আকাশে উড়ানোসহ বিমান বানানোর স্বপ্ন দেখি। ২০১৭ সালে প্রথম বিমান তৈরি করি। বিগত বছরে আমার তৈরি বিমান আকাশে উড়াতে দেখে এলাকার লোকজন ও বন্ধুরা সকলে আমাকে আরও বেশি উৎসাহিত করে। এরপর একে একে বেশ কিছু ড্রোন তৈরি করতে সক্ষম হই।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক