বাবা সাক্ষী হওয়ায় ছেলের অণ্ডকোষে অ্যাসিড ঢেলে ও বিষপান করিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২০:৫২ আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৫২

মুদি দোকানে ৫০০ টাকা চুরি হয়েছিল। এই ঘটনায় গ্রাম্য সালিশে বাবা সাক্ষী হয়েছিলেন। এর জেরে সপ্তম শ্রেণি পড়ুয়া শিশুকে বিষপান করানো ও অণ্ডকোষে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় বুধবার (১৮ জুন) মারা যায় শিশু হোসাইন।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। নিহত হোসেন শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

হোসাইনের বাবা আবু তাহের অভিযোগ করেন, চুরির ঘটনায় সালিশে তিনি সাক্ষী ছিলেন। এতে সালিশে চোর প্রমাণিত হয় স্থানীয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। পরে গত ৩১ মে রাস্তা থেকে ডেকে নেওয়া হয় হোসাইনকে। তাকে বেঁধে বিষপান করানো হয়, তারপর তার অণ্ডকোষে ঢেলে দেওয়া হয় অ্যাসিড। এ ঘটনায় আইসিইউতে থাকার পর বুধবার কুমিল্লা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিসিন কনসালটেন্ট অরূপ কুমার রায় জানান, বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল, শ্বাসকষ্টে ভুগছিল। অণ্ডকোষ ঝলসে গিয়েছিল।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক