মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকলো লোকালয়ে

ফেনী প্রতিনিধি
২০ জুন ২০২৫, ১২:২৪আপডেট : ২০ জুন ২০২৫, ১২:২৪

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পানি ঢুকে বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এবং অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর এবং বশিখপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ফুলগাজী বাজারেও পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরশুরাম উপজেলাতেও নদীর পাড় দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উত্তর বরইয়ায় একটি স্থানে বাঁধ ভেঙে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী