‘উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের’ প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২৩:০৯আপডেট : ২৫ জুন ২০২৫, ২৩:০৯

স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে ‘মুরাদনগর সর্বস্তরের জনগণের’ ব্যানারে মুরাদনগর উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিডিয়াতে মিথ্যাচার করছে। এরই প্রতিবাদে মুরাদনগর সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে থানা গেট হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, মুরাদনগর উপজেলা আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সচেতন নাগরিকদের পক্ষে কামরুল হাসান কেনাল, কবির হোসেন প্রমুখ।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন নগর ভবনকে অচল করে রেখেছে। গতকাল তাদেরই দুই গ্রুপের দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে উপদেষ্টার ওপর দায় চাপিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুরাদনগর উপজেলা আহ্বায়ক ওবায়দুল ইসলাম বলেন, পুরো মুরাদনগর এখন উন্নয়নের জোয়ার বইছে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগে মুরাদনগরে অসংখ্য উন্নয়নমূলক কাজ চলছে। মুরাদনগরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করতে উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখছেন, মুরাদনগরে গত ৫৩ বছরে অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ। কুমিল্লার অন্য উপজেলার তুলনায় এখানে নাগরিক সুযোগ সুবিধা অপ্রতুল।  বিগত স্বৈরাচার সরকারর সময় তথা তার আগেও যারা জনপ্রতিনিধি ছিল, সবাই কেবল নিজের আখের গুছিয়েছে। কেউ মুরাদনগরের কথা ভাবেনি। এ অঞ্চলের সন্তান, স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্র সেনানী উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের উন্নয়নে আলাদা নজর দেন।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী