কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭:৫৮

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রায়হান আহমেদ (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানিয়েছেন, তার মেয়েকে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাহাড়ের ওপরে নিয়ে যায় রায়হান। পরে মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। সেইসঙ্গে অভিযুক্ত যুবককে আটক করে পিটুনি দেন। মেয়ের শারীরিক অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রায়হানকে স্থানীয় লোকজন হাতেনাতে আটকের পর গণপিটুনি দেন। এতে সে আহত হয়। পরে পুলিশ আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। জামিনে বেরিয়ে আবার একই কাজ করেছে বলে জানায় পুলিশ। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘ভুক্তভোগী কিশোরীকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রেখেছেন। এ ছাড়া অভিযুক্ত রায়হানকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’  

ওসি আরিফুর রহমান বলেন, ‘কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি