মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর ঘটনায় ৪ আসামি রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৩:০০ আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:০০

কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার চার জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় কুমিল্লার আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ওই চার জনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন। কুমিল্লা আদালত পুলিশের ইনসপেক্টর সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মুরাদনগর উপজেলার ওই গ্রামের ওই গ্রামের— সুমন, রমজান, আরিফ ও অনিক।

জানা গেছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে ও ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

এদিকে ধর্ষণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়। সে বর্তমান পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক