র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২৫, ১৩:৫৬আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৩:৫৬

শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র‌্যাগিংয়ের অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ শিক্ষার্থীকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার এবং ২ জনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দফতরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১৩তম সভায় শৃঙ্খলা ভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ফুড সাইন্স ও টেকনোলজি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় একই অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মির্জা মাহফুজ হাসান আকাশকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা, মো. জাবেরকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং মো. রশিদ শাবাব শুভ, তানজিম মো. সিয়াম ইকবাল ও মো. মেহেদী হাসানকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও জনপ্রতি তিন হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত আট জন শিক্ষার্থীর সঙ্গে শৃঙ্খলাবিরোধী র‌্যাগিং এবং তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম শিহাবকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা, মো. সাজেদ-উল-ইসলাম সিফাতকে হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং মো. শাহেদুল ইসলামকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

একই ঘটনায় ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত উল্ল্যাহ জিলান, মো. মোস্তাকিম হোসেন রিয়াদ, আসিফ আল হাসান, মো. ইলিয়াস আল জাবের, তাইদুল ইসলাম তপু, মো. আব্দুল্লাহ আবু সাঈদ, নাজমুস সাদাত তৌহিদ, আবুল হাসান ফাহাত, মো. শাহরুখ খান ও মো: বেলাল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়। এ ছাড়া ফিশারিজ অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল জান্নাহ ওয়াসীকে বিশ্ববিদ্যালয়ের হলে আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের ৪১৮ নম্বর কক্ষে গত ২০২৩ সালের ১ আগস্ট রাতে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এবং ওই বছরের ১৯ নভেম্বর রাতে টিভি রুমে আরেক শিক্ষার্থীকে আক্রমণ ও আহত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ায় এবং কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান না করায় চলতি বছরের ১৮ মার্চ অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১১তম সভায় অসদাচরণের দায়ে অভিযুক্ত এমএস শিক্ষার্থী অভিষেক নন্দী (অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগ) ও মো. আশিকুল ইসলাম রানার (অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ) ছাত্রত্ব বাতিল করা হয় এবং তারা ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের