ফেনীতে নতুন করে প্লাবিত আরও দুই উপজেলা, পানিবন্দি দেড় লাখ মানুষ

ফেনী প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৫:০০আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৫:০০

ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফুলগাজী ও পরশুরামের পর এবার নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলা। ভারতীয় পাহাড়ি ঢলের পানি ঢুকে কাজীরবাগ, মোটবী ও ফাজিলপুরসহ নতুন নতুন এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।

পানি কিছুটা কমতে থাকলেও পরশুরামে বসতঘর ও সড়ক ধসের ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠেছে। ধনীকুন্ডা এলাকায় জমে থাকা বালু স্থানীয়দের জন্য নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দাগনভূঞা ও সোনাগাজীর নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।

আশ্রয়কেন্দ্রগুলোতেও চলছে সংকট। অনেক আশ্রিতই পাচ্ছেন না পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ। নারী ও শিশুরা পড়েছেন চরম ভোগান্তিতে।

ফেনীতে নতুন করে প্লাবিত আরও দুই উপজেলা, পানিবন্দি দেড় লাখ মানুষ

ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কমলেও ঢলের পানির গতি এখনও প্রবল।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। দুর্গত এলাকার অনেক স্থানে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, আশ্রয়কেন্দ্রে যারা এসেছেন, তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। আর যারা দূরে অবস্থান করছেন, তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

এদিকে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিতরণ করা হচ্ছে শুকনো খাবার, ওষুধ ও জরুরি সহায়তা।

/এফআর/
সম্পর্কিত
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার