মীরসরাইয়ে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেফতার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ০৮:৫৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৮

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) মীরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রবিবার বিকালে মীরসরাই থানার উদ্যোগে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তাদের তল্লাশিকালে শরীরে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সঙ্গে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজারসহ সর্বমোট সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার