এই অভ্যুত্থান যতটা বিএনপির এর চেয়ে বেশি কারও নয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০৪:০৯আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৪:০৯

জুলাই যোদ্ধাদের এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘জুলাই আন্দোলনে বিএনপির ৪০০ নেতাকর্মী প্রাণ দিয়েছে। সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপির এর চেয়ে বেশি কারও নয়।’

শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক, কালোব্যাজ ধারণ ও বিজয়ের বর্ষপূর্তি পালনসহ শোক র‍্যালি শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

রুমিন বলেন, ‘বিএনপির গণমানুষের দল, তারেক রহমানের দল। এই দলকে যদি মনে করেন, আপনারা দমিয়ে রাখবেন, তাহলে তারা সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করছেন।’

বিএনপি নেত্রী বলেন, ‘শেখ হাসিনা পারেনি শত শত গুম খুন, হাজার হাজার হত্যা মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকে রাখতে। সুতরাং ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে।’

তিনি বলেন, ‘অনেক টালবাহানা আপনারা করেছেন। টালবাহানা আর করবেন না। আশা করছি, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। এই নির্বাচনে বিএনপি, বিএনপি নেতা কর্মী, বিএনপির সমর্থক সবার ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।’

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম