কুমিল্লায় এনসিপির পদযাত্রায় হবে শোক মিছিল

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ১৩:১৮আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:১৮

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিকালে কুমিল্লায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, পদযাত্রাটি শোক মিছিলে রূপ নেবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর থেকে বিকাল ৫টায় কুমিল্লায় আসবেন দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, কুমিল্লায় কর্মসূচির শুরুতেই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করা হবে। পরে টমছম ব্রিজ থেকে মূল পদযাত্রা শুরু করে নগরীর প্রধান সড়ক হ‌য়ে টাউনহল এসে সমাবেশে অংশ নেবে। এতে দল‌টির‌ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেবেন। এদিকে টাউনহলে সমাবেশ উপলক্ষে ইতোম‌ধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক ও সমাবেশস্থল। সাজ সাজ রব নগ‌রের সড়কগুলো।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান