মধ্যরাতে ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ফেনী প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১১:১৩আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:১৩

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মিল্লাত ও আফছার সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই মিল্লাত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারিপ্রবণ। বিএসএফের গুলিতে একজন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিএসএফকে লিখিতভাবে প্রতিবাদ জানাবো।’

এ ঘটনার পর পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের সীমানায় দাঁড়িয়ে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। ভারতীয় বিএসএফের হাতে এভাবে একের পর এক বাংলাদেশির লাশ পড়ছে, অথচ সরকার নির্লিপ্ত। কোনও কার্যকর কূটনৈতিক প্রতিবাদ নেই, আন্তর্জাতিক মহলেও সরকার ন্যূনতম আওয়াজ তুলছে না।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে হত্যা থামাতে হলে কথার চিঠি নয়, দরকার রাষ্ট্রীয় দৃঢ়তা ও আন্তর্জাতিক চাপ।’ আবু তালেব নিহত মিল্লাতের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানান এবং আহত আফছারের সুচিকিৎসার দাবি জানান।

এদিকে, সীমান্ত হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী