রামগড়ের সাবেক মেয়র শাহজাহান রিপন গ্রেফতার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি 
২৭ জুলাই ২০২৫, ০২:৩৩আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৩৭

রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাজী শাহজাহান রিপন একটি যৌতুক মামলায় ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মামলাটি তার স্ত্রী দায়ের করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে রামগড় থানায় আরও তিনটি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার (২৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, কাজী শাহজাহান রিপন রামগড় পৌরসভার দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেছেন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার