‘জয় বাংলা’ বলে টিকটক ভিডিও বানানোর সময় গ্রেফতার ১২ তরুণ কারাগারে

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
২৭ জুলাই ২০২৫, ১২:৩০আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৩০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ বলে মিছিলের আদলে টিকটক ভিডিও বানানোর সময় ১২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। শুক্রবার (২৫ জুলাই) রাতে তাদের বিরুদ্ধে মামলাটি হয়। শনিবার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকা থেকে ওই ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গ্রেফতার তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে এবং শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক বানানো গ্রেফতার ১২ জনের ৮ জনকে শিশু হিসেবে শিশু আদালতে এবং ৪ জন (অ্যাডাল্ট) নিয়মিত আদালতে শনিবার সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে সবাইকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি