বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে পণ্যবাহী ট্রলার

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ০৯:৩২আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:৩২

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় এম বি নূরউদ্দিন নামের একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। সোমবার (২৮ জুলাই) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মালামাল পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় নিঝুমদ্বীপের ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ থাকার পর সোমবার ভোরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রলারটি নিঝুমদ্বীপের উদ্দেশে যাত্রা করছিল। মেঘনা নদীর মাঝপথে একটি বালুবাহী বাল্কহেড অসতর্কভাবে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ট্রলারটি হেলে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই ডুবে যায়। ট্রলারে থাকা চাল, ডাল, তেল, সবজি, পোশাক, নির্মাণসামগ্রীসহ কয়েক লাখ টাকার পণ্য নদীতে ডুবে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাল্কহেডগুলোর বেপরোয়া চলাচল এবং অভ্যন্তরীণ নৌপথে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকার কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে এসব নৌযান চলাচলের নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিঝুমদ্বীপের এক ব্যবসায়ী বলেন, তিন দিন নৌ যোগাযোগ বন্ধ থাকায় সবার মালামাল ঘাটে জমে ছিল। একেকজন ব্যবসায়ীর কমপক্ষে ১০-১২ লাখ টাকার মালামাল ছিল ট্রলারে। সবকিছু নদীতে হারিয়ে গেল। অনেক কিছু আবার ভেসে গেছে। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। বৃষ্টি ও খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে পৌঁছাতে একটু সময় লেগেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী