আবুধাবি থেকে আসা ২ যাত্রীর কাছে মিললো বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২৫, ১৩:৩১আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৩:৩১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ও এনএসআই টিমের অভিযানে এসব সিগারেট ও ক্রিম জব্দ করা হয়।

এসব সিগারেট ও ক্রিম আমদানির সঙ্গে জড়িত আবুধাবি থেকে আসা  দুই যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্মকর্তা (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

আটক দুই যাত্রী হলেন- আবুধাবি থেকে আসা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মিজানুর রহমান। উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দুই জনকে ছেড়ে দেওয়া হয়।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সিগারেট ও ক্রিমের মধ্যে রয়েছে- ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট। যার বাজার মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা এবং ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম। যার বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। সর্বমোট ৯ লাখ ৮৭ হাজার  টাকার পণ্য জব্দ করা হয়।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা ফ্লাইট বিএস-৩৫০ এর দুই যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। দুই যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং এ দিলে তাদের কাছ থেকে প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টন এবং আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম ৯২০ পিস উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী