কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায়, জলকপাট খোলার প্রস্তুতি

রাঙামাটি প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ০১:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০১:৪৮

সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির লেভেল ১০৭ ফুট মীনস সি লেভেল। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল হলেও বাঁধের বয়সের কারণে ১০৭-এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়। হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে। 

একই সঙ্গে কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সকালে এই ধারা অব্যাহত না থাকলে পানি সোমবার ছাড়া হবে না।

তিনি আরও জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
তিস্তা থেকে ব্রহ্মপুত্র: কেন বাংলাদেশ ও ভারতের পানি-নিরাপত্তার সংকট অভিন্ন
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার