তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

কুমিল্লা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৩:৩৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:০৬

তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়ায় এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা কুমিল্লা শাসনগাছা-আলেখারচর সড়কের পাশে মানববন্ধন করে। মানবন্ধন শেষে সড়কে প্রতিবাদ মিছিল করার সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার শহীদ মিনার প্রাঙ্গণেও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি মো. আল আমিন জানান, ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিকালে নগরীর কান্দিরপাড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে। ২১ মার্চ নিহতের বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের আট দিনেও কাউকে গ্রেফতার বা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম