যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারা দিনের গুঞ্জন আসলে ‌গুজব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০০:৪৪

কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস সূত্র বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতা মঙ্গলবার সকালে কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। এর ভিত্তিতে ওয়াশিংটনে যোগাযোগ করা হলে সূত্র জানায়, পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। এর আগে, কক্সবাজারে একটি হোটেলে এনসিপি নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে একাধিক টেলিভিশনের খবরে বলা হয়। 

তবে হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, আমাদের হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনও বিদেশি অতিথি নেই। বৈঠকের প্রশ্নই ওঠে না।

গুঞ্জন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পিটার হাসের শুক্রবার তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ছবি যে দুই জন তুলছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। যিনি আজ (ওয়াশিংটন সময় ৫ আগস্ট ২০২৫, সকাল ৯টা) সকালেও ইউএসএ’তে অবস্থান করছেন। ছবিটি গত শুক্রবারের। প্রায় ১০০ বছরের পুরোনো ওয়াশিংটন ডিসির ইউএস চেম্বার অব কমার্স বিল্ডিংয়ের ছাদে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের দুই জন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল। আলোচনা ও লাঞ্চ শেষে কর্তৃপক্ষ ছবি তোলার জন্যে সবাইকে নিয়ে গেলেন ছাদে। এই ছাদ নাকি ছবি তোলার প্রিয় একটি স্থান। ছবিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের পেছনে হোয়াইট হাউজ, ক‍্যাপিটাল হিল…।

যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারা দিনের গুঞ্জন আসলে ‌গুজব

এর আগে সকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সেখানে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে ‘অপপ্রচার’ দাবি করে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।’

একই কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বৈঠকের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই হয়নি। আমরা জাস্ট ঘুরতে এলাম।’

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটযোগে এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন এবং ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে আসেন বলে জানিয়েছে পুলিশ। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয়।

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
মহেশখালীতে হাসপাতাল পরিদর্শনে পিটার হাস 
কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটওয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক