মহেশখালীতে হাসপাতাল পরিদর্শনে পিটার হাস 

কক্সবাজার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত একটি হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদ উজ্জামান তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাস মহেশখালীতে এসেছেন।

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামান জানান, মহেশখালীর কুতুবজোম এলাকায় হোপ ফাউন্ডেশন একটি হাসপাতাল স্থাপন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেটর এনার্জি এই হাসপাতালের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে। এরই অংশ হিসেবে পিটার হাস বুধবার এই হাসপাতাল পরিদর্শন করেছেন। সকালে তিনি হাসপাতাল এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে। পরে এনসিপি নেতারা ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন।

সে সময় কক্সবাজার যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সারজিসের স্ত্রীও।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারা দিনের গুঞ্জন আসলে ‌গুজব
কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটওয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু