ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা আমেরিকার ওপর নির্ভর করছে: ঊষাতন

রাঙামাটি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১৪:১৩আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৪:১৩

‘আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের (ত্রয়োদশ সংসদ) ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে চিঠি দিয়েছেন। চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে—আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না! কেননা আমেরিকা কী চায় তার ওপরই সবকিছু নির্ভর করছে।’

শনিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এখন বিশ্বের পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের প্রতি দৃষ্টি পড়েছে। তাই এখন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’

আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, নারী সংস্কার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ শিশির চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সদস্যসচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।

ঊষাতন তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৭ বছর হয়ে গেলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন হয়নি। এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ইউপিডিএফ সম্পূর্ণভাবে দায়ী। বাইরে থেকে কেউ আমাদের অধিকার আদায় করে দেবে না।’ অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা।

আলোচনা সভার আগে বেলুন ও সমবেত নৃত্য পরিবেশন করা হয়। শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব পোশাকে এবং নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী