‘তান্ত্রিক শক্তিতে’ ক্ষতি করায় ফটিকছড়িতে কবিরাজকে খুন: পুলিশ

নিজস্ব প্রতিবেক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০২৫, ০৮:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:৫০

তান্ত্রিক শক্তিতে পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি এবং ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর (৪৮) তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর থানা পুলিশকে এমন তথ্য দিয়েছেন মুহাম্মদ আবু মুছা। সে ফটিকছড়ির ভূজপুর কোরবান আলীর নতুন বাড়ির আহমদ ছফার ছেলে।

এর আগে, শনিবার (৯ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর হত্যার বিষয় স্বীকার করে মুহাম্মদ আবু মুছা পুলিশকে জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আবু মছা এবং তার এক সঙ্গীসহ মোটরসাইকেলে করে চিকিৎসা নেওয়ার কথা বলে তান্ত্রিক আবুল মনছুরের ঘরে প্রবেশ করে। তখন সুযোগ বুঝে ধারালো দা দিয়ে আবুল মনছুরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে শুক্রবার (৮ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে ভিকটিমের নামে সরকারি বরাদ্দকৃত একটি বসতঘরে তালাবদ্ধ অবস্থায় দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া মাথাসহ লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে।

এ প্রসঙ্গে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘কবিরাজ আবুল মনছুর হত্যা মামলার অন্যতম আসামি মুহাম্মদ আবু মুছাকে গ্রেফতার করা হয়েছে। সে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি