ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, শুক্রবার গণসমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৯:১১আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৯:১১

আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। এতে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ওই দিন বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চের ওই সমাবেশ থেকে জেলার ৬টি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গণসমাবেশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু। 

নেতারা জানান, সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। গণসমাবেশ সফলে তারা জেলাবাসীকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহসভাপতি লিটন হোসেন জিহাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে আছে, যখন সৎ নেতৃত্বকে বেছে নেওয়া ছাড়া আমাদের কোনও পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া সেই পরিবর্তনের সূতিকাগার হতে পারে।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি