ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৮:১১আপডেট : ০২ জুন ২০২৬, ১৮:১১

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পুনর্বহালসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এই সমাবেশে ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন নিয়ে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং অতীতে ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকের পরিচালনায় রাখা যাবে না। 

গ্রাহক ফোরামের উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ, সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত কাউকে পরিচালনা পর্ষদে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলে থাকা সম্পদ বিক্রির মাধ্যমে কথিত লুট হওয়া অর্থ সমন্বয়, এস আলম গ্রুপকে কোনো ব্যাংকে পুনরায় প্রভাব বিস্তারের সুযোগ না দেওয়া এবং ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। 

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরু নবী মানিক বলেন, “ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের প্রকৃত মালিক ও পরিচালকদের উপস্থিতিতে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া উচিত।” তিনি অভিযোগ করেন, গত ১ জুন রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভা স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।  

তিনি বলেন, “যদি কোনও বোর্ড সভা বিধিবহির্ভূতভাবে অনুষ্ঠিত হয়, তাহলে সেই সভার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন থেকে যায়। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আমানতকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”  

অধ্যাপক নুরু নবী মানিক আরও দাবি করেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করতে বিতর্কিত নিয়োগগুলো পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে তিনি সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল এবং নতুন চেয়ারম্যান নিয়োগের দাবি জানান। 

সমাবেশে বক্তারা অতীতে ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা ব্যাংক খাতে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান। 

এদিকে সাম্প্রতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের সমালোচনা করে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানান তারা। 

সমাবেশ থেকে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহক, শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?