পাম্পে তেল চুরি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ২১:২৬আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২১:২৬

জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় নোয়াখালী পৌর এলাকার দুটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠান দুটি হলো— দত্তেরহাটের পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশন।

বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সহায়তায় চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান ও কাউসারী আক্তার।

বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক শেখ মাসুম বিল্লাহ জানান, পরিমাপক পাত্রে জ্বালানি তেল নিয়ে দেখা গেছে, পায়রা ফিলিং স্টেশনে ১০ লিটারে ৬০ মিলিলিটার ও সোনাপুর ফিলিং স্টেশন ১০০ মিলিলিটার কম দেয়। এ অভিযোগে পায়রা ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা এবং সোনাপুর ফিলিং স্টেশনকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে আরও অংশ নেন বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী জিল্লুর রহমান। তিনি জানান, শহরের মাইজদী এলাকায় সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থিত আরও দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সেগুলো হলো— মেসার্স আবদুল হক ও সাজ্জাদ ফিলিং স্টেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান বলেন, দুটি ফিলিং স্টেশনের কারচুপি হাতেনাতে ধরে ফেলা হয়েছে। দায়িত্বরত ব্যক্তিরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় কেবল অর্থদণ্ড দেওয়া হয়। তারা অঙ্গীকার করেছেন ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী