‘ওসি সাহেব, বিবস্ত্র করে বের করে দেবো’ বলা বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজার প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ২০:৩৫ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২০:৩৫

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে বিবস্ত্র করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় সেই বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদ স্থগিত হওয়া আকতার হোসেন মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। 

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‌বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণসভা হয়। ওই সভায় ওসি মনজুরুল হককে হুমকি দিয়ে বিএনপি নেতা আকতার হোসেন বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। নইলে বিবস্ত্র করে করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।’ বক্তব্যে আকতার হোসেন ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য ও আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন।

হুমকির ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। ভিডিওতে আকতার হোসেন বলেন, ‘থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে তার মামলা নেবে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে যদি আপনার (ওসি) বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেবো। ওসি সাহেব, ফাজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন—সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না।’

এ বিষয়ে জানতে আকতার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‌‘আকতার হোসেন সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্র থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।’

বিএনপি নেতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এসব অভিযোগের সবই ভিত্তিহীন।’

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক