অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে: নুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ০৯:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৮

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে আমরা জাতীয় পার্টির আস্ফালন দেখতে পাচ্ছি। অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে।’

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘সরকারের পক্ষ থেকে জুলাই সনদ কার্যকর করার যথাযথ পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও সর্বদলীয় রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। গণ-অভ্যুত্থানের এক বছরে কোনও চাঁদাবাজের বিচার না হওয়ায় চাঁদাবাজি আরও বেড়েছে।’

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ের জন্য আগামী ৬ মাস আপনাদের হাতে আছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। প্রশাসনকে ঢেলে সাজান। অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না।’

নুর বলেন, ‘নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবে নির্বাচনকালীন আরেকটি সরকার গঠনের প্রয়োজন হতে পারে। কারণ বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে আরেকটি নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে। আমাদের অবস্থান সেদিকে থাকবে।’

একই সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলের দোসররা ডামি-মামি-স্বতন্ত্র কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ড. ইউনূস আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ সিস্টেম, সেই সিস্টেমে দেশ চালাচ্ছেন। আমরা এটা প্রত্যাশা করি নাই।’

২০১৮ সাল থেকে গণঅধিকার পরিষদ জনগণের অধিকারের পক্ষে লড়াই করে আসছে জানিয়ে রাশেদ খান বলেন, ‘শেখ মুজিব ৭১-এর পূর্ব পর্যন্ত নায়ক ছিলেন। কিন্তু ৭১ পরবর্তীতে বাকশাল কায়েম করে গুম-খুনের ত্রাস সৃষ্টি করেছিলেন। শেখ মুজিব তার অধ্যায় নিজেই শেষ করেছেন। শেখ হাসিনাও তার বাবার মতো গুম-খুনের ত্রাস সৃষ্টি করে ভারত পালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস যথাযথ সংস্কার না করে আওয়ামী লীগের আমলাদের নিয়ে দেশ চালাচ্ছেন। গণঅধিকার পরিষদ এমন একটা নির্বাচন চায় যেখানে ভোটে কোনও কারচুপি হবে না।’

সমাবেশে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ছানা নুর, ব্রাক্ষণবাড়িয়া জেলা সিনিয়র সহসভাপতি মো. হাসানুর রহমান ওবায়দুল্লাহসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি