১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০২৫, ২২:০৩ আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২২:০৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মনিরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) সদস্য এবং সিএমপির কোতোয়ালি জোনে কর্মরত। ইয়াবা পরিবহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‌‘বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন মনিরুল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেফতার মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে