চট্টগ্রামের বোয়ালখালীতে পিস্তলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৫, ১৫:২৬ আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৫:২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পিস্তলসহ তিন জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কধুরখীল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কধুরখীলের রহমান ফকির বাড়ির মো. জাকির হোসেন (৫২), মো. আরমান হোসেন জিসান (২৮) ও এক কিশোর (১৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি ছোরা, ২টি সেলফ ডিফেন্স স্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন।

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান বলেন, ‘আটকদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অভিযোগ আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক